২০২২ সালে মুক্তি পেয়েছিল নুহাশ হুমায়ূনের ভৌতিক সিরিজ ‘পেট কাটা ষ’। দুই বছর পর আবারও ভয় দেখাতে চলে এসেছেন নুহাশ। সিরিজটির দ্বিতীয় সিজনের নাম দেওয়া হয়েছে ‘২ষ’। প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। গতকাল রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে প্রথম পর্ব ‘ওয়াক্ত’।
পাঁচজন অপরাধীর পাঁচটি ভিন্ন সময়ে পাঁচ ধরনের পরিণতি নিয়ে সাজানো হয়েছে ওয়াক্তের গল্প। ‘এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর ফুঁইড়া চইলা আসে’—এমন সংলাপ শোনা যায় ওয়াক্তের টিজারে। আন্দাজ করা যায় পাঁচজনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতির গল্প দেখা যাবে এতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।
নুহাশ হুমায়ূন বলেন, ‘পাপ করার পর অনেকের মধ্যে অনুশোচনা হয়, অনেকের হয় না। ওয়াক্ত গল্পে এ রকম একটা মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছি। গল্পটা লেখা এবং এর নির্মাণ আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এখানে পাঁচটি প্রধান চরিত্র নিয়ে কাজ করতে হয়েছে। সবার সহযোগিতায় কাজটি ভালো হয়েছে বলে আমার মনে হয়।’
সিরিজের বাকি পর্বগুলোর নাম দেওয়া হয়েছে ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে তৈরি হয়েছে ভাগ্য ভালো। অভিনয় করেছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ।
অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে অন্তরার গল্প। অভিনয়ে কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু।
সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে বেসুরাতে। অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।
প্রতি সপ্তাহে মুক্তি পাবে একটি করে পর্ব। গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে