আবারও স্থগিত হলো সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। গত ২৯ সেপ্টেম্বর লিগের গ্রুপ পর্বে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনায় স্থগিত হওয়ার পর গতকাল মঙ্গলবার চালু করা হয় আয়োজনটি। নানা নাটকীয়তার পর সেমিফাইনালের দুই ম্যাচ অনুষ্ঠিত হলেও আবারও বন্ধ হয়ে গেছে টুর্নামেন্ট।
এবারের দ্বন্দ্ব রাব্বী ও অন্তু নামে দুই অভিনেতাকে নিয়ে। অভিযোগ—এর আগে করপোরেট লিগ খেলেছেন ওই দুজন। এর জের ধরেই স্থগিত হয়েছে সিসিএল। অভিযোগ আছে আয়োজক জি-নেক্সটের অব্যবস্থাপনারও।
এ দফায় কোনো মারামারি বা হাতাহাতি না হলেও এই লিগের ফাইনাল খেলা স্থগিত রেখেছেন আয়োজকেরা। এর আগে গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ।
আয়োজক কমিটির সদস্য অর্নিল রাব্বী আজকের পত্রিকাকে বলেন, ‘দুজন খেলোয়াড়ের বিরুদ্ধে অবজেকশন এসেছে। এরপর আমরা চেষ্টা করেছি এর সমাধান করে যেন ফাইনালটা শেষ করা যায়। কিন্তু কোনো সমাধান আসেনি, তাই আবারও স্থগিত করতে হয়েছে আয়োজন।’
মঙ্গলবার (১৭ অক্টোবর) সব সমস্যা কাটিয়ে সেলিব্রিটি ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এ বিষয়ে সুরাহা না হওয়ায় আবারও টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে আয়োজক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। এতে মোট আটটি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে