এবার ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত দুটি সিনেমার। সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও সিয়াম-পূজার ‘শান’ মুক্তি পেতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভির পর্দায়।
সিয়াম আহমেদ ও পরীমণি দ্বিতীয় দফায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায়। গত জানুয়ারির ২০ তারিখ এটি মুক্তি পেয়েছিল বড় পর্দায়। মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল।
তিন মাসের ব্যবধানে সেই ছবিটাই এবার আসছে টেলিভিশন পর্দায়। আসন্ন ঈদে এটি দেখানো হবে দীপ্ত টিভিতে। জানা গেছে, চ্যানেলটির বিশেষ আয়োজনের অংশ হিসেবে ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় ছবিটির প্রিমিয়ার হবে । এমনটাই জানিয়েছেন দীপ্ত টিভির প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা।
তাঁর প্রত্যাশা, যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে সিয়াম-পরীর রোমাঞ্চকর অভিযানটি দেখতে পারেননি, এই সুযোগে তাঁরা ঘরে বসেই সেটি উপভোগ করতে পারবেন।
এতে সিয়াম-পরী ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ ছবির সহ-প্রযোজক বঙ্গ।
এদিকে গত বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘শান’। অ্যাকশন-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত এই ছবিতে সিয়ামের নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। এম রাহিম নির্মিত ছবিটি দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছিল। ঈদের প্রথম দিন বেলা ১টায় প্রচারিত হবে সিনেমাটি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে