বাংলাদেশের সিনেমা হলে মুক্তির জন্য আজ সন্ধ্যায় সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। সিনেমাটি বাংলাদেশে প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস জানিয়েছে, আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে দেশের হলে চলবে অ্যানিমেল।
প্রতিষ্ঠানটির কর্ণধার কিবরিয়া লিপু বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা বিনা কর্তনে অ্যানিমেল সিনেমাটির ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আগামীকাল সেন্সর সার্টিফিকেট পেয়ে যাব। প্রদর্শক সমিতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সিনেমাটি কবে থেকে দেশের হলে দেখা যাবে। তারা চাইলে বৃহস্পতিবারেই মুক্তি দেওয়া হবে অ্যানিমেল।’
১ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি। রণবীর ও অনিল কাপুরকে দেখা যাবে বাবা-ছেলের ভূমিকায়। তাঁদের মধ্যকার জটিল সম্পর্কের রসায়নই এ সিনেমার মূল গল্প। সিনেমাটিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে অ্যানিমেল। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে। প্রথম চার দিনে সিনেমাটি আয় ৪২৫ কোটি রুপি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে