গত এপ্রিল থেকে শুটিংহীন জীবন কাটিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। পরিকল্পনা ছিল, ‘নূর’ ছবির মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন। সে পরিকল্পনা ভেস্তে দিয়েছে করোনা। পাশাপাশি পায়ের পুরোনো ইনজুরি তো আছেই।
‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য বডি ট্রান্সফরমেশনের সময় পাওয়া চোটের প্রভাবে দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন শুভ। এরপর টানা তিন সপ্তাহ থেরাপি নিয়েছেন। যে কারণে তাঁকে বাইরে দেখা যায়নি। সুস্থ হয়েই শুটিংয়ে ফিরলেন তিনি।
গতকাল এফডিসির মান্না কমপ্লেক্সের সামনে দেখা গেল আরিফিন শুভকে। খোঁজ নিয়ে জানা যায়, শুটিংয়ের জন্যই তিনি এফডিসিতে এসেছেন। তবে ছবির শুটিংয়ে অংশ নিতে নয়, একটি বিজ্ঞাপনের শুটিং করতে দীর্ঘদিন পর এফডিসিতে এই নায়ক। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব।
জানা গেছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ‘নূর’ ছবির শুটিংয়ে অংশ নেবেন শুভ।
আরিফিন শুভ বলেন, ‘ঢাকার বাইরে শুটিং হবে। করোনার সময় দর্শক উপস্থিতি সামলানো কঠিন, তাই স্থানটা বলা এখনই ঠিক হবে না। ৫ সেপ্টেম্বর শুটিং টিম নিয়ে যাব। আর শুটিং শুরু হবে ৭ সেপ্টেম্বর।’
অভিনয়ের পাশাপাশি শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করছেন শুভ।
সর্বশেষ গত এপ্রিলে মুম্বাইয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এই বায়োপিকের বাকি অংশের শুটিং অক্টোবরে শুরু হবে বলে জানিয়েছেন শুভ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে