উদ্বোধনী আয়োজনে রেড কার্পেট থেকে দূরে ছিলেন সাদ-বাঁধনরা। তবে চার দিনের মাথায় ৯ জুলাই বিশেষ আমন্ত্রণে লাল গালিচায় পা রাখলেন তাঁরা। মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে রীতিমতো ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীদের মাইক্রোফোনে ডেকে লাল গালিচায় হাঁটার আমন্ত্রণ জানানো হয়। সেই সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় নির্মাতা সাদ, অভিনেত্রী বাঁধন, প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুসহ দলের আট সদস্যকে। এ সময় আলোকচিত্রীদের ক্যামেরায় তাকিয়ে ভক্তদের উদ্দেশে চুম্বন উড়িয়ে দেন আজমেরী হক বাঁধন। সাদের হাত ধরে হেঁটে যান কান উৎসবের লাল গালিচায়।
কান উৎসবের ৭৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ছবির নায়িকা আজমেরী হক বাঁধন ও নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমন্ত্রণ পেয়েছিলেন লাল গালিচায় হাঁটার। কিন্তু টিমের বাকিদের ছেড়ে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি ছবি। আগামী ১৬ জুলাই পুরস্কার বিতরণ করবেন এই বিভাগের বিচারকদের প্রধান ব্রিটিশ নারী নির্মাতা আন্দ্রেয়া আর্নল্ড। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এখন ‘রেহানা মরিয়ম নূর’ বন্দনা চলছে। ছবিটি নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশিত হয়েছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে