১৯৮৬ সালে শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেন চিত্রনায়ক রুবেল। ৩৫ বছরের অভিনয়জীবন তাঁর। এই দীর্ঘ যাত্রায় এখন পর্যন্ত ৯৭ জন নায়িকার নায়ক হয়েছেন তিনি। রুবেলের জানামতে, এত নায়িকার সঙ্গে অভিনয় করার উদাহরণ আর নেই। তাঁর ক্যারিয়ারে এটি অন্যতম একটা রেকর্ড।
তালিকায় আর মাত্র তিনজন নায়িকা যুক্ত হলেই সংখ্যাটি দাঁড়াবে ১০০-তে। চিত্রনায়ক রুবেলের ইচ্ছা, সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি। রুবেল বলছেন, ‘কোনো নায়ক ১০০ জন নায়িকার সঙ্গে কাজ করেছেন—এটা শুনিনি। কোনো রেকর্ডের স্বীকৃতির জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। আবেদন করার পর তারা দেখবে, আদৌ আমি ১০০ জন নায়িকার সঙ্গে কাজ করেছি কি না। আর অন্য কেউ এর আগে এমন রেকর্ড করেছে কি না। আর মাত্র তিনজন নায়িকার সঙ্গে অভিনয়ের পরই আমি আবেদন করব।’
তবে কী উপায়ে গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়, প্রক্রিয়াটি সম্পর্কে ভালোভাবে অবগত নন রুবেল। তিনি উপায় খুঁজছেন। বলছেন, ‘কেউ আমাকে এ ব্যাপারে সাহায্য করলে বিষয়টি সহজ হবে।’ তাঁর হাতে এখন চারটি সিনেমা আছে। সব কটির কাজই প্রায় শেষের দিকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাগুলোর শুটিং শেষ করবেন। তারপর জোর দেবেন সহ-অভিনেত্রীর সংখ্যা ৯৭ থেকে ১০০ পূরণ করার দিকে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে