শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে মেহেদী হাসান হৃদয় বানাচ্ছেন ‘বরবাদ’। গতকাল নায়ক শাকিব খানকে ছাড়াই মুম্বাইয়ে শুরু হয়েছে সিনেমার শুটিং। ফেসবুকে শুটিং সেটের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।
আরও একবার দেখা যাবে শাকিব-ইধিকার রোমান্স। শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে মেহেদী হাসান হৃদয় বানাচ্ছেন ‘বরবাদ’। গতকাল নায়ককে ছাড়াই মুম্বাইয়ে শুরু হয়েছে সিনেমার শুটিং। ফেসবুকে শুটিং সেটের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।
অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। দুই দেশের কলাকুশলীদের দেখা যাবে এতে। বেশিরভাগ শুটিং হবে ভারতে। গত মাসে শুটিংয়ের উদ্দেশে ভারতে উড়াল দিয়েছেন নির্মাতা। প্রি-প্রোডাকশনের সব কাজ মিটিয়ে অবশেষে গতকাল থেকে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে ক্যামেরা ওপেন হলো।
মুম্বাইয়ে শুটিং শুরু হলেও এখনো বাংলাদেশে অবস্থান করছেন শাকিব। ব্যস্ত সময় পার করছেন ব্যবসা প্রতিষ্ঠানের কাজে। জানা গেছে, সবকাজ গুছিয়ে আগামী সপ্তাহ থেকে শুটিংয়ে যোগ দেওয়ার কথা শাকিব খানের।
বরবাদ দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে হৃদয়ের। সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা। হৃদয় বলেন, ‘বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তাঁরা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক আছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।’
আগামী বছরের রোজার ঈদে বরবাদ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে