ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সিনেমার সমাবর্তন ২০২৪’ অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ও অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য মোস্ট প্রমিজিং ফিমেল অ্যাক্টর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ।
জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছেন পালান চলচ্চিত্রের জন অভিনেত্রী মমতা শঙ্কর, দিলখুশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনন্যা সেন ও আরও এক পৃথিবী সিনেমার জন্য অনিন্দীতা বোস। আর তাসনিয়া ফারিণকে লড়তে হবে দিলখুশ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে।
উল্লেখ্য, গত ২ জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলী। এক পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী ও অভিনেতা কৌশিক সেন। সিনেমাটিতে জয়াকে দেখা গেছে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চূর্ণী গাঙ্গুলী অভিনয় করেছেন সাবেক স্ত্রীর ভূমিকায়।
এদিকে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। এতে ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন—নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বোস।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে