ঢাকাই সিনেমার ব্যস্ততম তিন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী ও পূজা চেরি। এই ঈদে প্রেক্ষাগৃহে মিমের কোনো সিনেমা মুক্তি না পেলেও মুক্তি পেয়েছে শবনম বুবলীর দুইটি সিনেমা। শাকিব খানের বিপরীতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং আদর আজাদের বিপরীতে ‘লোকাল’। ঈদে পূজার মুক্তি পেয়েছে একটি সিনেমা, সজল ও জিয়াউল রোশানের বিপরীতে ‘জ্বীন’।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম পরিবার নিয়ে এখন আছেন ভারতের মুম্বাই। সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। মুম্বাই থেকে ছুটির মেজাজে নিয়মিতই ভক্তদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করে যাচ্ছেন মিম।
বুবলীর এবার ঈদ কেটেছে ব্যস্ততায়। নিজের দুই সিনেমা ‘লিডার’ ও ‘লোকাল’–এর হল পরিদর্শনে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বুবলী আজ তাঁর ফেসবুকে নতুন লুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান’। নায়িকা যেন তাঁর ফুরফুরে মেজাজেরই জানান দিচ্ছেন।
পূজা চেরির গত কয়েক দিন কেটেছে সিনেমা হলে। ‘জ্বীন’ সিনেমার হল পরিদর্শনে তিনি ছুটেছেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ। কিন্তু আজ ফেসবুকে কিছু ছবি পোস্ট করে কলকাতা উড়ে যাওয়ার খবর দেন পূজা। ছবিতে পূজার সঙ্গে তার মা কেও দেখা যায়। তবে সিনেমার শুটিংয়ে নয়, জানা যায় কলকাতায় অনুষ্ঠিত ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ এ অংশ নিতে কলকাতা গেছেন তিনি। আগামীকাল ২৮ এপ্রিল কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে ঢাকা ও কলকাতার তারকাদের সম্মাননা জানাবে ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ। সে অনুষ্ঠানে অংশ নিতেই আজ ঢাকা ছেড়েছেন তিনি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে