
শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের আরেকটি নতুন সিনেপ্লেক্স। আজ শুক্রবার বেলা ৩টায় রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটির মাধ্যমে পর্দা উঠবে টঙ্গীর সাবা সোহানা সিনেপ্লেক্সের।
সাবা সোহানা সিনেপ্লেক্সের দায়িত্বে থাকা হৃদয় আজকের পত্রিকাকে বলেন, ‘আজ শাহরুখ খানের ‘‘ডানকি’’ সিনেমার মাধ্যমে আমাদের সিনেপ্লেক্সের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিন দুপুর ১২টা, বেলা ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় সিনেমার শো চলবে।’
তিনি আরও জানিয়েছেন, ৭৫ জন দর্শক ধারণক্ষমতার মিনি সিনেপ্লেক্সটি সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত এবং এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল আনকাট সেনসর পেয়ে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডানকি’। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে রাত ৯টা ৩০ মিনিট থেকে চলছে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি। আজ শুক্রবার থেকে দেশের ৪৬টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে বাংলাদেশে আমদানি করেছে কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
প্রসঙ্গত, চলতি বছরে তৃতীয়বারের মতো পর্দায় এসেছেন শাহরুখ। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর এবার মুক্তি পেল ‘ডানকি’। প্রথম দুটি সিনেমাই বক্স অফিসে বাজিমাত করেছে দারুণভাবে। এবার দেখার পালা সিনেমাটি বক্স অফিসে কেমন দাপট দেখাতে পারে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে