দর্শকদের অনুরোধে ফের মুক্তি পেতে যাচ্ছে সালমান শাহ ও শাবনূর অভিনীত সিনেমা ‘প্রেম পিয়াসী’। আজ ৫ মে শুক্রবার থেকে ময়মনসিংহের গৌরীপুরের প্রিয়া সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন রেজা হাসমত।
‘ব্যাংক-গোডাউনের জন্য ভাড়া হবে’ বিজ্ঞাপনে গত বছর সংবাদের শিরোনাম হয়েছিল হলটি। কিন্তু মালিকপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করে এই ঈদে শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে হলটি পুনরায় চালু করে।
সিনেমা হলটি পুনরায় চালুর বিষয়ে মালিক আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে আমরা চেয়েছিলাম হলটি বন্ধ করে দিতে। দেশের বর্তমান সিনেমা ব্যবসার অবস্থায় বিদ্যুৎ বিলের টাকাই ওঠে না, স্টাফ বেতনসহ অন্যান্য খরচ আর কত দিন পকেট থেকে দেব! কিন্তু সিনেমা হলটি যেহেতু আমার বাবার আবেগের জায়গা, তাই আমরা পুনরায় হলটি চালুর সিদ্ধান্ত নিই। এই ঈদে শাকিব খানের সিনেমাটি দিয়ে ভালোই ব্যবসা হয়েছে আমাদের।’
ঈদের সময় পুরোনো সিনেমা চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে দর্শকদের অনুরোধেই সালমান শাহর সিনেমা চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’
রেজা হাসমত পরিচালিত সিনেমাটি ১৯৯৭ সালের ১৮ এপ্রিল সারা দেশে মুক্তি পেয়েছিল। সানি আলমের কাহিনিতে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রেজা হাসমত। এতে সালমান শাহ, শাবনূর ছাড়াও অভিনয় করেছেন–আনোয়ারা, রাজীব, মিশা সওদাগর প্রমুখ।
(এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ময়মনসিংহের গৌরীপুর প্রতিনিধি আরিফ আহমেদ)

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে