
সত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া খ্যাতি, হয়ে আছেন বাংলা সিনেমার ইতিহাসের এক অধ্যায়। আজ সকাল ৮টায় সেই ইতিহাসের যবনিকাপাত ঘটল। প্রয়াত হলেন দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত।
উমা দাশগুপ্ত পেশায় ছিলেন শিক্ষক। দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সেরেও উঠছিলেন প্রথম দিকে। কিন্তু আবারও তাঁর শরীরে ক্যানসারের জীবাণু সক্রিয় হয়ে উঠলে নতুন করে চিকিৎসা শুরু হয় তাঁর। মাস খানিক আগে তাঁর মৃত্যুর খবরও ছড়ায়। তবে সেবার তা গুজব বলে প্রমাণিত হয়। কিন্তু এবার আর গুজব নয়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যুটা সত্য হয়েই ধরা দিল।

শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, তার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই শিক্ষকের সুবাদেই দুর্গা চরিত্রের জন্য তাঁকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায়। যদিও উমার বাবা চাননি মেয়ে অভিনয় করুক, তাঁকে মানিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায়।

উমা দাশগুপ্তের মৃত্যুর খবর জেনে সত্যজিৎ রায়ের ছেলে নির্মাতা সন্দীপ রায় বলেন, ‘তখন আমি শিশু। ফলে, সে ভাবে কোনো স্মৃতিই আর নেই। উমাদিও তখন মাত্র ১৪। পরে আর অভিনয় করেননি। ফলে, ওঁর সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না। সেই সময়ের স্মৃতিগুলো সঙ্গে নিয়েই বুঝি চলে গেলেন উমাদি।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে