ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে আলোচিত; নজর কেড়েছেন বিদেশি পরিচালকদেরও। এর মধ্যে কলকাতার সিনেমা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হয়েছেন।
পশ্চিমবঙ্গের পরিচালক অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমাটি পশ্চিমবঙ্গে গত বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
ওই সিনেমার মুক্তির নতুন তারিখ জানিয়েছেন পরিচালক অতনু ঘোষ; ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ফেসবুক পোস্টে তিনি নিশ্চিত করেছেন।
এই চলচ্চিত্রে ফারিণ ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান।
অভিনয়জীবনের প্রথম চলচ্চিত্র নিয়ে ফারিণ আজকের পত্রিকাকে বলেছিলেন, এই চলচ্চিত্রে তিনি ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। শেষ পর্যন্ত কী হয় সেটা প্রেক্ষাগৃহে দেখতে হবে।
এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।
এর আগে ‘রবিবার’ ও ‘বিনি সুতোয়’ নামে অতনু ঘোষের আলোচিত দুই চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
একই নির্মাতার নির্দেশনায় নিজের প্রথম ছবিতে ফারিণ কতটা দর্শকনন্দিত হতে পারেন তা দেখার বিষয়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে