দীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনয় করেছেন ‘বসগিরি’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’সহ বেশ কিছু সিনেমায়।
সিনেমার পাশাপাশি ছোট পর্দায়ও দেখা যায় জাহিদের অভিনয়। শুধু খলনায়ক নয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান একজন চরিত্রাভিনেতা হিসেবে। জাহিদ বলেন, ‘ভালোবাসা থেকে অভিনয়ে এসেছি। অভিনয়ের সুযোগ রয়েছে, এমন সব ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে চাই; সেটা ইতিবাচক কিংবা নেতিবাচক, যা-ই হোক না কেন। দক্ষিণের বিজয় সেতুপতিকে আমার খুব ভালো লাগে। তাঁকে দুই ধরনের চরিত্রেই দেখা যায়। নিজেকেও সেভাবে গড়ে তুলতে চাই।’
আসছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত একাধিক সিনেমায় দেখা যাবে জাহিদ ইসলামকে। শাকিব খানের ‘বরবাদ’ ও সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’তে অভিনয় করেছেন তিনি। দুটি সিনেমা নিয়ে আশাবাদী অভিনেতা। জাহিদ বলেন, ‘বরবাদ নিয়ে যা-ই বলি, তা কম হয়ে যাবে। শাকিব ভাই নিজেকে প্রতিটি সিনেমায় নতুনভাবে উপস্থাপন করছেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। আর জংলি হতে পারে সিয়ামের কামব্যাক সিনেমা। সিনেমাটি যদি দর্শক পছন্দ করেন, তাহলে মাসের পর মাস হল থেকে নামবে না। বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় ও জংলির পরিচালক এম রাহিম আমাকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। আশা করছি, সিনেমা দুটি আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে