গতকাল শুক্রবার রাতে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেও স্ত্রীর পরিচয় দেননি ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। গতকাল রাতে একটি সাদাকালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।
এর পরই যোগাযোগের চেষ্টা করা হয় জোভানের সঙ্গে। তিনি ফোন রিসিভ করেননি। তবে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাত্রী জোভানের প্রেমিকা। তিনি শোবিজের কেউ নন। বাসা পুরান ঢাকায়। পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গতকাল ১২ জানুয়ারি পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন জোভান।
দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জোভানের স্ত্রীর নামও জানিয়েছেন। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, তার নাম সাজিন আহমেদ নির্জনা, যিনি জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আর প্রেম থেকেই বিয়ে।
স্ত্রীর সঙ্গে আরেকটি ছবি দিয়ে ফেসবুকের প্রোফাইলের ছবি পরিবর্তন করেছেন জোভান। ছবিতে স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাঁকে। সঙ্গে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমার শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে এভাবেই ভালোবাসব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে