মাত্র ৩০ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় মার্কিন টিভি অভিনেতা মাইক হেসলিন। ‘লায়োনেস’, ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’সহ বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার বন্ধু নিকোলাস জেমস উইলসন।
ইনস্টাগ্রাম বিবৃতিতে নিকোলাস বলেছেন, ‘হাসপাতালে এক সপ্তাহের লড়াই শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আমার প্রিয় বন্ধু মাইক হেসলিনের মৃত্যু হয়েছে। তবে সে যথেষ্ট সুস্থ-সবল একজন মানুষ ছিল, কেন এমন হলো ডাক্তারও সেই ব্যাখ্যা এখনো দিতে পারেননি।’
নিকোলাস জেমস উইলসন জানিয়েছেন, মরণোত্তর অঙ্গদান করে গেছেন মাইক হেসলিন। তাঁর অঙ্গে জীবন বাঁচবে চার ব্যক্তির।
মাইক হেসলিনকে ‘ইয়ংগার’, ‘দ্য ইনফ্লুয়েন্সার’, ‘সেভেন ডেডলি সিনস’ এবং ‘ইউ আর নেভার অ্যালোন’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে দেখা গেছে। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিভি অঙ্গনে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে