
শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ ও প্রতিবাদ সভায় হামলার প্রতিবাদ এবং নাট্যকর্মীদের নিরাপত্তার দাবিতে পথনাটক প্রদর্শনীর আয়োজন করেছে আরণ্যক নাট্যদল। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রবেশদ্বারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আরণ্যক নাট্যদল ছাড়াও প্রাচ্যনাট এ আয়োজনে তাদের পথনাটকের প্রদর্শনী করবে।
‘নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্য কার’ শ্লোগান ধারণ করে এ আয়োজনে যে নাটকগুলো প্রদর্শিত হবে সেগুলো হলো— আরণ্যক নাট্যদলের ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও প্রাচ্যনাটের ‘স্পিক আউট’। এছাড়াও আরণ্যক নাট্যদল তাদের নাটকের গান পরিবেশন করবে।

প্রদর্শনী উপলক্ষে আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক (ভারপ্রাপ্ত) শামীমা শওকত লাভলী বলেন, ‘প্রদর্শনী চলাকালীন নাটক বন্ধ করে দেওয়া ও তার প্রতিবাদে আয়োজিত সভায় হামলা করার মত যে ন্যক্কারজনক ঘটনা নাট্যাঙ্গনে ঘটে গেল, তা দেখে আমরা ক্ষুব্ধ ও মর্মাহত। রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাট্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। দলগুলো নির্বিঘ্নে প্রদর্শনী করতে পারছে না। তাই বলে তো নাটক থেমে যেতে পারে না। রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারলে নাট্যকর্মীরা নিজেরাই তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। হলে নাটক বন্ধ করে দিলে পথে নাটক হবে। এমনই প্রতিবাদের জায়গা থেকে এই পথনাটক প্রদর্শনীর আয়োজন।’
এ আয়োজনে নাটক উপভোগ করা, প্রতিবাদে সামিল হওয়া এবং সেই সাথে নাট্যকর্মীদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার নিমিত্তে সারাদেশের নাট্যকর্মীদের প্রদর্শনীতে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২ নভেম্বর জাতীয় নাট্যশালায় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী চলাকালীন সময়ে তা বন্ধ করে দেওয়া হয়। তার প্রতিবাদে ৮ নভেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান প্রতিবাদ সভার আয়োজন করলে সভাচলাকালীন হামলা করা হয়। পরবর্তী সময়ে হামলাকারী ও নাট্যকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে আইন-শৃঙ্খলা বাহিনির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ হামলার প্রতিবাদে আরণ্যক নাট্যদল পরদিন তাদের ‘কম্পানি’ নাটকের প্রদর্শনী বাতিল করে। তারই ধারাবাহিকতায় প্রতিবাদস্বরূপ এই পথনাটক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে