‘দ্য হোল্ডওভার’ সিনেমার জন্য সেরা সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ডা’ভাইন জয় র্যান্ডলফ। তিনি গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের পর অস্কারেও বাজিমাত করলেন। ‘দ্য হোল্ডওভার’ সিনেমায় একটি মার্কিন বোর্ডিং স্কুলের প্রধান বাবুর্চি এবং একজন শোকার্ত মা মেরির চরিত্রে অভিনয় করার জন্য তিনি এই পুরস্কার জিতেছেন।
র্যান্ডলফ অশ্রুসিক্ত চোখে দুইবার ‘ঈশ্বর ভালো’ বলে তাঁর বক্তব্য শুরু করেন। এরপর তিনি তাঁর মাকে ধন্যবাদ দেন। গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও মায়ের জন্যই একজন অভিনেত্রী হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি।
তাঁর কথায় ‘আমি সব সময় আলাদা হতে চেয়েছিলাম। এখন আমি বুঝতে পেরেছি আমাকে আমার হতে হবে।’ ক্যারিয়ারে যাদের অবদানে আজ তিনি এই জায়গায় তাদের উদ্দেশে চিৎকার দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগে তালিকায় আরও ছিলেন—এমিলি ব্লান্ট (ওপেনহাইমার), ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পার্পল), আমেরিকা ফেরারা (বার্বি), জুডি ফস্টার (নায়াড)।
উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে