
জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প আসছে সিনেমার পর্দায়। এ খবর জানা গিয়েছিল গত বছর। সনি এন্টারটেইনমেন্ট ব্যান্ডটির বায়োপিক বানানোর পরিকল্পনা করছে অনেক দিন ধরে। এতে কারা অভিনয় করবেন, সে ঘোষণা এল সম্প্রতি। লাস ভেগাসে আয়োজিত সিনেমাকন উৎসবের মঞ্চে এসে পরিচালক স্যাম মেন্ডিস জানিয়ে দিলেন, একটি নয়, বিটলস ব্যান্ড নিয়ে চারটি সিনেমার পরিকল্পনা করেছেন তাঁরা।
দ্য বিটলস ছিল চার সদস্যের ব্যান্ড। প্রত্যেক সদস্যের দৃষ্টিভঙ্গিতে তৈরি হবে একেকটি সিনেমা। এতে জন লেননের চরিত্রে থাকবেন হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন ও রিঙ্গো স্টারের চরিত্রে অভিনয় করবেন ব্যারি কেওগান। সিনেমাকন উৎসবে এ চার অভিনেতাও হাজির হয়েছিলেন।
রক গানের ইতিহাসে দ্য বিটলস সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত ব্যান্ড। বিটলস তৈরির ইতিহাস, ব্যান্ডের চার সদস্যের গল্প, তাঁদের জার্নি—প্রায় সবই জানা ভক্তদের। এ কথা মাথায় রেখেও পরিচালক স্যাম মেন্ডিস বলছেন, ‘আরও অনেক কিছু অজানা রয়েছে গেছে এ ব্যান্ড সম্পর্কে, সেসব গল্প আমরা এ সিনেমাগুলোয় দেখাব।’ জানা গেছে, ২০২৮ সালের এপ্রিলে মুক্তি পাবে এই চার সিনেমা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে