৯৬তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের অস্কার জিতেছে ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাতে একজন কনসেনট্রেশন ক্যাম্প কমান্ডার এবং তার পরিবারের গল্প উঠে এসেছে।
গত কান উৎসবে জিতে নিয়েছে দুটি প্রধান পুরস্কারও। ন্যাশনাল বোর্ড অব রিভিউ ঘোষিত ২০২৩ সালের সেরা পাঁচটি আন্তর্জাতিক সিনেমার মধ্যে এটি একটি। বাফটায় তিন পুরস্কার জেতার পর এটি এবারের অস্কার আসরেও ৫টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। সব মিলিয়ে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’–এর এ পুরস্কার প্রাপ্তি অনেকটায় অনুমেয় ছিল বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা।
ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের এই সিনেমাটির চিত্রায়ণ হয়েছে পোল্যান্ডে এবং প্রধানত জার্মান ভাষায়।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল—পারফেক্ট ডেজ (জাপান), সোসাইটি অব দ্য স্নো (স্পেন), ক্যাপিটানো (ইতালি), দ্য টিচার্স লাউঞ্জ (জার্মানি)।
উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে