সেরা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ইউক্রেন যুদ্ধের ওপর নির্মিত মিস্তিস্লাভ চেরনোভের প্রামাণ্যচিত্র ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’। ইউক্রেনের ওপর রুশ অভিযান শুরুর পর বন্দরনগরী মারিওপোলে প্রথম ২০ দিনের ভিডিও ধারণ করেন পুলিৎজার পুরস্কার জয়ী ইউক্রেনীয় সাংবাদিক চেরনভ।
গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। উৎসবে সানড্যান্স বিশ্ব সিনেমা প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে। চলতি বছর বাফটা ও ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে এটি।
‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’ ছাড়াও এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল—‘ফোর ডটার্স’ বেবি ওয়াইন’, ‘ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট’, ‘দ্য এটারন্যাল মেমোরি’ এবং ‘টু কিল অ্যা টাইগার’।
‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’ ছাড়াও এবার পুরস্কারের দৌড়ে এগিয়েছিল দুই বোনের পালিয়ে আইএস-এ যোগ দেওয়াকে কেন্দ্র করে তিউনিসিয়ার প্রামাণ্যচিত্র ‘ফোর ডটার্স’।
উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে