অস্কার যেন অপেক্ষা করেছিল রবার্ট ডাউনি জুনিয়রের জন্য। অস্কার কার জেতা উচিত, কে জিতবে তা নিয়ে তর্ক–বিতর্ক চললেও সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার নিয়ে সবার ভবিষ্যৎ বাণী গেছে রবার্ট ডাউনি জুনিয়রের দিকেই। ‘ওপেনহাইমার’ সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় এনে দিয়েছে সেরা পার্শ্ব অভিনেতার এবারের অস্কার।
‘ওপেনহাইমার’ সিনেমায় তিনি জে রবার্ট ওপেনহাইমার প্রতিদ্বন্দ্বী লুইস স্ট্রসের ভূমিকায় অভিনয় করেছেন ডাউনি জুনিয়র। অস্কারের মঞ্চে এই পুরস্কারের জন্য পরিচালক ক্রিস্টোফার নোলানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সেরা পার্শ্ব অভিনেতার বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল—রবার্ট ডি নিরো (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), স্টার্লিং কে ব্রাউন (আমেরিকান ফিকশন), রায়ান গসলিং (বার্বি) ও মার্ক রাফালো (পুওর থিংস)।
প্রসঙ্গত, এর গোল্ডেন গ্লোবস, বাফটা ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও বাজিমাত করেছিলেন রবার্ট ডাউনি জুনিয়র।
উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে