
দুবার পেছানোর পর আজ ঘোষণা করা হলো ৯৭তম অস্কারের মনোনয়ন তালিকা। আমেরিকান অভিনেত্রী র্যাচেল সেনোট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান বোয়েন ইয়াং ঘোষণা করেন মনোনীতদের নাম। এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। এই প্রথম ইংরেজি ভাষার বাইরের কোনো সিনেমা ১৩টি মনোনয়ন পেল। ১০টি করে মনোনয়ন পেয়ে দ্বিতীয় স্থানে আছে ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকড’।
অস্কারের গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেলেন যাঁরা—
সেরা সিনেমা
‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘কনক্লেভ’, ‘ডুন: পার্ট টু’, ‘এমিলিয়া পেরেজ’, ‘আই এম স্টিল হিয়ার’, ‘নিকেল বয়েজ’, ‘দ্য সাবস্ট্যান্স’, ‘উইকড’
পরিচালক
শেন বেকার (আনোরা)
ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট)
জেমস ম্যানগোল্ড (আ কমপ্লিট আননোন)
জ্যাক অঁদিয়ার (এমিলিয়া পেরেজ)
কোরালি ফার্গেট (দ্য সাবস্ট্যান্স)
সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
টিমোথি শ্যালামেট (আ কমপ্লিট আননোন)
কোলম্যান ডোমিঙ্গো (সিং সিং)
রেফ ফাইঞ্জ (কনক্লেভ)
সেবাস্টিয়ান স্ট্যান (দ্য অ্যাপ্রেন্টিস)
সেরা অভিনেত্রী
সিনথিয়া এরিভো (উইকড)
কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ)
মাইকি ম্যাডিসন (আনোরা)
ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
ফার্নান্ডা টরেস (আই এম স্টিল হিয়ার)
আন্তর্জাতিক ফিচার ফিল্ম
আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)
দ্য গার্ল উইদ দ্য নিডল (ডেনমার্ক)
দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (জার্মানি)
ফ্লো (লাটভিয়া)
অ্যানিমেটেড সিনেমা
ফ্লো
ইনসাইড আউট টু
মেমোয়ার অব আ স্নেইল
ওয়ালেস অ্যান্ড গ্রোমিট
দ্য ওয়াইল্ড রোবোট
এ ছাড়া পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা, পোশাক পরিকল্পনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মৌলিক আবহসংগীত, শব্দ, অ্যাডাপ্টেড চিত্রনাট্য, মৌলিক চিত্রনাট্য, চিত্রগ্রাহক, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক গান, শিল্প নির্দেশনা এবং ভিজ্যুয়াল ইফেক্টস শাখার মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে