‘ওপেনহাইমার’ সিনেমার জন্য গত অস্কারে সেরা অভিনেতার খেতাব জেতেন আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি। তবে এই তারকা সবচেয়ে বেশি আলোচনায় আসেন ওয়েব সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর কারণে। সিরিজটিতে গ্যাংস্টার টমি শেলবির চরিত্রে অভিনয় দর্শকপ্রিয়তা এনে দেয়। হলিউড রিপোর্টারের খবর, অভিনেতাকে ফের দেখা যাবে গ্যাংস্টার টমি শেলবির ভূমিকায়। এটি হতে যাচ্ছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ চলচ্চিত্র। পরিচালনা করছেন টম হারপর।
সামাজিকমাধ্যম এক্সে গত মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘ফিরছেন টমি শেলবি। নেটফ্লিক্সে আসছে কিলিয়ান মার্ফি অভিনীত একটি পিকি ব্লাইন্ডার্স চলচ্চিত্র।’ পাশাপাশি যুক্ত করা হয়েছে বিশেষ এই প্রত্যাবর্তন নিয়ে মার্ফির একটি মন্তব্যও। তিনি উল্লেখ করেছেন, ‘তা শুধু ভক্তদের জন্য’।
ওই এক্স পোস্টে অভিনেতা আরও বলেন, ‘আমার ভেতর টমি শেলবির পরিসমাপ্তি ঘটেনি। পিকি ব্লাইন্ডার্সের চলচ্চিত্র সংস্করণে ফের স্টিভেন নাইট ও টম হারপারের সঙ্গে কাজ করতে পারাটা খুবই আনন্দের।’
গণমাধ্যমে টম হারপার বলেন, ‘১০ বছর আগে যখন প্রথমবার পিকি ব্লাইন্ডার্স পরিচালনা করি, তখন জানতাম না যে সিরিজটি কেমন হতে যাচ্ছে, কিন্তু অভিনয়শিল্পীদের রসায়ন এবং লেখার মধ্যে এমন কিছু ছিল, যা বিস্ফোরক মনে হয়েছিল। পিকি সব সময়ই পারিবারিক সম্পর্কের গল্প, তাই স্টিভ ও কিলিয়ানকে নিয়ে নেটফ্লিক্সের মাধ্যমে গোটা বিশ্বের দর্শকের কাছে ফিরতে পারা নিঃসন্দেহে রোমাঞ্চকর।’
মোট ছয়টি সিজনে ২০১৩-২২ সাল পর্যন্ত বিবিসি’তে প্রচার হয়েছিল পিকি ব্লাইন্ডার্স। এতে উঠে এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইংল্যান্ডের বার্মিংহাম শহরের কল্পিত এক গ্যাংস্টারের জীবনকাহিনি। গল্পটি লিখেছিলেন স্টিভেন নাইট। সিরিজটির সব সিজনেই নজর কেড়েছিলেন কিলিয়ান মার্ফি।
প্রসঙ্গত, বিবিসি টু-তে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার প্রচারে আসে পিকি ব্লাইন্ডার্স। ২০১৯ সালে এর পঞ্চম সিজন থেকে এটি প্রচারিত হয় বিবিসি ওয়ানে। পাঁচ মিলিয়নের বেশি দর্শক দেখেছিলেন সিরিজটি। ন্যাশনাল টেলিভিশন অ্যাওয়ার্ডসহ বাফটায় সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিয়েছিল এটি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে