আলোচিত সংগীত তারকা আসিফ আকবরের জীবনী লেখা হচ্ছে। এ মাসের শেষদিকে প্রকাশ পাবে ‘আকবর ফিফটি নট আউট’ নামের এ বই। লিখছেন সোহেল অটল।
সম্প্রতি আসিফের বায়োগ্রাফি বই ‘আকবর ফিফটি নট আউট-এর চুক্তি স্বাক্ষরিত হল। লেখক সোহেল অটল, কণ্ঠশিল্পী আসিফ আকবর ও প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশনসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। লেখক ও শিল্পীর সঙ্গে বইটি প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন সাহস পাবলিকেশনসের কর্ণধার নাজমুল হুদা রতন।
আসিফ আকবর বলেন, ‘আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বুক। নানান বিতর্কিত বিষয় এই বইতে সংযুক্ত থাকছে। বইটি লেখার জন্য লেখক সোহেল অটল ৯ মাস ধরে প্রায় ২ শ মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। নানা জায়গায় গিয়েছেন। আশা করছি, এই বইয়ে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে পারবেন।’
আকবর ফিফটি নট আউট-এর লেখক সোহেল অটল বলেন, ‘আসিফ আকবরের জীবন নানান শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তাঁর জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে। আসিফ আকবর সম্পর্কে যাদের আগ্রহ আছে, ‘‘আকবর ফিফটি নট আউট’’ তাঁদের আগ্রহ মেটাতে পারবে।’
প্রায় ২০ ফর্মার ‘আকবর ফিফটি নট আউট’ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৩১ মার্চ বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে বইটি প্রকাশনের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশনস। বইটি একই সঙ্গে কলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তী সময়ে প্রকাশিত হবে বইটির ইংরেজি সংস্করণ। পাশাপাশি বইটির অডিও সংস্করণও শিগগিরই মুক্তি দেওয়া হবে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে