
ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান যুদ্ধে যোগ দিতে চাকরি ছাড়লেন সংগীতশিল্পী টেলর সুইফটের এক ইসরায়েলি নিরাপত্তারক্ষী। হামাসের বিরুদ্ধে দেশের জন্য লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফিরেছেন তিনি।
ইসরায়েল টুডের সাংবাদিক ইরান সুইসার বরাত দিয়ে ভ্যারাইটি জানিয়েছে, টেলর সুইফটের ইরাস ট্যুরের দায়িত্বে থাকা ওই নিরাপত্তারক্ষী ইসরায়েলি নাগরিকদের ওপর হামাসের হামলা দেখে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে আসার সিদ্ধান্ত নেন। যদিও নিরাপত্তারক্ষীর নাম গোপন রেখেছে ভ্যারাইটি।
সুইসাকে পাঠানো বিবৃতিতে ওই নিরাপত্তারক্ষী হামাসের নিন্দা এবং সবাইকে ইসরায়েলের সঙ্গে দাঁড়ানোর এবং নীরবতা ভাঙার আহ্বান জানান।
তাঁর কথায়, ‘এক পক্ষ যেখানে শিশু ও বয়স্কদের রক্ষা করছে, অপর পক্ষ তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে! প্রাণীদের ‘‘পশু’’ বলাটা অপমান হবে, কিন্তু তারা মানুষ নয়।’
‘তারা পরিবারের সদস্যদের পাশাপাশি পোষা প্রাণীদের জবাই করে হত্যা করছে এবং তারপর তারা ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। কল্পনা করুন, আপনার প্রতিবেশী বা আপনার পরিচিত কোনো পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটছে।’ যুক্ত করেন ওই নিরাপত্তারক্ষী।
প্রসঙ্গত, টেলর সুইফট এখন পর্যন্ত ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পপ তারকা বর্তমানে তাঁর সিনেমা ‘ইরাস ট্যুর কনসার্ট ফিল্ম’-এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন, যা এই সপ্তাহান্তে বক্স অফিসের শীর্ষে রয়েছে।
ইরাস ট্যুর দিয়ে বর্তমানে বিশ্ব মাতাচ্ছেন পপসংগীতশিল্পী টেলর সুইফট। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া এই ট্যুর চলবে আগামী বছরের ১৭ আগস্ট পর্যন্ত। টেলরের ইরাস ট্যুর নিয়েই তৈরি হয়েছে এই ডকুমেন্টারি সিনেমা, যা ১৩ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সিনেমাটি নিয়ে ভক্ত ও অনুরাগীদের মাঝে উচ্ছ্বাসের শেষ নেই। মুক্তির আগেই ২৬ মিলিয়ন ডলারের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। টেলরের ইরাস ট্যুরের জনপ্রিয় কনসার্টগুলো, ট্যুরের প্রভাব ও অর্থনৈতিক ইতিহাস গড়ার চিত্র নিয়েই তৈরি হয়েছে এ সিনেমা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে