
এক বছরের বেশি সময় পর গানে ফিরছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। এরই মধ্যে রিহার্সাল শুরু করেছেন টিমের সঙ্গে। ৩১ জানুয়ারি গান নিয়ে মঞ্চে উঠবেন তিনি। পরপর দুই দিন এইচএসবিসির করপোরেট শোতে গান গাইবেন সাবিনা ইয়াসমীন। একই আয়োজনে আগামী ১৮ ফেব্রুয়ারি গাইবেন চট্টগ্রামে। পাশাপাশি নতুন গানের রেকর্ডিংয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। গতকাল আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন শিল্পী সাবিনা ইয়াসমীন।
সাবিনা ইয়াসমীন বলেন, ‘এইচএসবিসির তিনটি করপোরেট অনুষ্ঠানে গান গাইব। তিনটিই আমার একক গানের অনুষ্ঠান। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকার দুটি অনুষ্ঠানে গাইব। এরপর তাদেরই আরেকটি অনুষ্ঠানে গাইব চট্টগ্রামে। সেটা হবে ১৮ ফেব্রুয়ারি। নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাইবার চেষ্টা করব। প্রায় এক বছরের বেশি সময় পর গান নিয়ে মঞ্চে উঠছি। খুবই ভালো লাগছে। এরই মাঝে টিমের সঙ্গে রিহার্সাল করছি। সর্বশেষ মঞ্চে গান গেয়েছিলাম অস্ট্রেলিয়াতে।’
নতুন গানের খবর জানতে চাইলে সাবিনা ইয়াসমীন বলেন, ‘নতুন গান করার ব্যাপারে কয়েকজন আমার সঙ্গে কথা বলেছেন। গানগুলো ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ দিতে চান। ইতিবাচক আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে গানের গীতিকার, সুরকারের নামসহ বিস্তারিত জানাতে পারব।’ সিনেমার কোনো গান করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমার কোনো গান নিয়ে এখনো কারও সঙ্গে আলোচনা হয়নি। তবে যেহেতু আমি গানের শিল্পী, আলোচনা হলে, ভালো লাগার মতো গান হলে অবশ্যই গাইব।’
সর্বশেষে ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছেন সাবিনা ইয়াসমীন। এরপর দেশে ফিরলেও নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেননি। গত বছরের শুরুর দিকে আবার তাঁর অসুস্থতার খবর প্রকাশ পায়। সাবিনা ইয়াসমীন জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে সিঙ্গাপুরে যেতে হয়েছে। একপর্যায়ে আবার অসুস্থতা দেখা দিলে গত বছরের ৭ ফেব্রুয়ারি তাঁর অস্ত্রোপচার হয়, এরপর রেডিওথেরাপি নিতে হয়। ইচ্ছে করেই নিজের অসুস্থতার খবর সবাইকে জানাতে চাননি তিনি। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন। এখন শরীর কেমন জানতে চাইলে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ আছি। সবার দোয়ায় ভালো আছি এখন। আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়া আর মনের জোর ছিল বলেই বিপদ কাটিয়ে উঠতে পেরেছি।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে