প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গান গাইলেন ‘নাসেক নাসেক’ খ্যাত বাংলাদেশের গায়ক অনিমেষ রায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘ও অভাগী’র টাইটেল ট্র্যাকটি অনিমেষ গেয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। তাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অনিমেষ বলেন, ‘আমি সত্যিই খুশি। যে আমার ওপর এতটা ভরসা করেছেন মৌসুমীদিদিরা। অর্ণবদা (শায়ন চৌধুরী অর্ণব) আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন কোক স্টুডিওতে। তার আগে লকডাউনের সময় ইউটিউব চ্যানেল, ফেসবুকে নিজের গান তৈরি করে দিতে শুরু করি। আমার দাদু, বাবা, মা সকলেই কিন্তু গানবাজনার মানুষ। পরিবারের থেকেই আমার এই গানের প্রতি ভালোবাসা।’
হাজং জনগোষ্ঠীর এই শিল্পীর বাড়িতে মা ছাড়াও রয়েছেন দুই দাদা এবং একজন দিদি। সকলেই হাজং ভাষাতেই গান গাইতেন। কিন্তু সংসারের চাপে গান নিয়ে বেশি দূর এগোতে পারেননি তিনি।
আর্থিক টানাপড়েন নিয়ে অকপটে অনিমেষ বলেন, ‘তাই তো সব দায়িত্ব এখন আমার কাঁধে। পরিবারের স্বপ্নপূরণ আমাকেই করতে হবে। আমার পড়াশোনাও লোকগীতি নিয়ে। সদ্য মাস্টার্স ডিগ্রি শেষ করেছি।’
এ ছাড়া অনিমেষ জানিয়েছেন, তার স্বপ্ন হাজং ভাষা এবং সম্প্রদায়কে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে বাংলাদেশের বেশ কিছু গান নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
প্রসঙ্গত, মিথিলা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে