
প্রকাশ পেল সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’। মোট সাতটি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে আবছা নীল কণা অ্যালবামের গানগুলো।
ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন চৌধুরী বলেন, ‘প্রথম অ্যালবাম মানেই তো অনেক প্রথম অনুভূতি। অ্যালবামটি তৈরিতে শ্রোতাদের সমর্থন আর ভালোবাসাই ছিল আমাদের পাথেয়, বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে এমন একটি মাধ্যম, যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’
২০০৯ সালে যাত্রা শুরু করা অপার্থিব ব্যান্ডের বর্তমান পাঁচ সদস্যই কানাডার অটোয়াতে বসবাস করছেন। সেখানই নিয়মিত সংগীতচর্চা করছেন তাঁরা। ব্যান্ড সদস্যরা হলেন সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি-বোর্ড) এবং সৈয়দ আহসান আলী (বেজ গিটার)।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয় অ্যালবামের পাঁচ নম্বর গান ‘পথিক’। এই গানটিতে অতিথি গিটারিস্ট হিসেবে অংশ নেন জনপ্রিয় গিটারিস্ট সাজ্জাদুল আরেফিন। অপার্থিবের লক্ষ্য, সারা বিশ্বের শ্রোতাদের কাছে তাদের সংগীত পৌঁছে দেওয়া।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে