
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। ঈদের আনন্দ, সৌন্দর্য ও আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এই গানে। গানটি বাঙালি মুসলিম সমাজে ঈদ আনন্দের এক আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দীন। এবার ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য নতুন করে গানটি গাইলেন ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, আগুন, দিঠি আনোয়ার, লুইপা, কোনাল, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী প্রমুখ। গত মঙ্গলবার রাতে গানটির ভিডিও নির্মাণ করেন অনন্যা রুমা। কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে চমৎকার ছিল আয়োজন। গান তো একই। শুধু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সবাই আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন, ভিডিওতে অংশ নিয়েছেন। সত্যি বলতে, গানটি গাইতে গেলে অন্য রকম ভালো লাগা কাজ করে। খুব ভালো লেগেছে কাজটি করে।’
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন আদিব কবির। পুরো আয়োজনের নির্দেশনায় ছিলেন অনন্যা রুমা। তিনি জানিয়েছেন, ঈদের চাঁদ দেখার পর থেকে চ্যানেল আইয়ে গানটির প্রচার শুরু হবে।
২০০৬ সাল থেকে চ্যানেল আইয়ের জন্য প্রতিবছর নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি নির্মাণ করে আসছেন অনন্যা রুমা। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ অনেকে এর আগে এই গানে কণ্ঠ দিয়েছেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে