আত্মহত্যা করেছেন কোরীয় গায়ক চোই সুং-বং। দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৪১ মিনিটে দক্ষিণ সিউলের ইওকসাম-ডং জেলায় গায়কের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর।
প্রতিবেদন থেকে জানা যায় বিষণ্নতায় ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। মৃত্যুর আগে তিনি নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ‘বিদায়’ বার্তা আপলোড করেছিলেন। নোটে লিখেছিলেন, ‘আমার ভুলের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
২০১১ সালে রিয়্যালিটি শো ‘কোরিয়া গট ট্যালেন্ট’ এ দ্বিতীয় স্থান অর্জন করে দর্শকপ্রিয়তা ডান চোই সুং-বং। এর পর কোরিয়ান লেবেল বং বং কোম্পানির সঙ্গে একটি রেকর্ড চুক্তিও পেয়েছিলেন। যার ফলে রাতারাতি পাল্টে যায় তাঁর জীবন।
তবে ২০২১ সালে তাঁর কর্মজীবন মোড় নেয় অন্ধকারে। তিনি তখন জানান তাঁর শরীরে বিভিন্ন ধরনের ক্যানসার বাসা বেঁধেছে। আরও জানান, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। কিন্তু পরবর্তীতে জানা যায় এটি একটি প্রতারণা! যার পরই বিতর্কের মুখে পড়েন তিনি।
যদিও পরে তিনি এই অন্যায়ের কথা স্বীকার করে নেন, সঙ্গে অনুদানের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তবে মানসিকভাবে যে তিনি সুস্থ ছিলেন না তারেই যেন প্রমাণ দিলেন নিজের জীবন বিসর্জন দিয়ে। তার এমন মৃত্যুকে অনেকে বলছেন, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই গায়ক।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে