ঢাকা: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। সাতদিনের জন্য বন্ধ থাকবে সবরকম জনসমাগম। এতে ভালোই বিপাকে পড়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। আগামী ঈদে একগুচ্ছ গান আসবে আসিফের। সেভাবেই কাজ গুছিয়ে নিচ্ছিলেন। কিন্তু লকডাউনে ভেস্তে যেতে বসেছে সব পরিকল্পনা।
গত কয়েকদিনে টানা দশটি গানের রেকর্ডিং শেষ করেছেন আসিফ। কিন্তু শুধু অডিও রেকর্ড করলেই তো কাজ শেষ হয়ে যায় না। গানের সঙ্গে থাকবে ভিডিও। সেজন্য শুটিং করতেই হবে।
বাধ্য হয়ে একদিনেই আটটি গানের শুটিং করেছেন আসিফ। তবুও কাজ শেষ হয়নি।
এখন প্রশাসনের কাছে অনুরোধ করে বাকি কাজগুলো শেষ করতেই হবে। অন্যথায় ফেঁসে যাবে প্রডিউসার–গীতিকার–সুরকার–কম্পোজারগণ। কারণ সামনে ঈদ আসছে।
আসিফ আকবর, সংগীতশিল্পী
আসিফ জানাচ্ছেন, তাঁর শুটিংয়ে মানুষ লাগে মাত্র তিনজন। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করতে চান তিনি।
ঈদ উপলক্ষে বেশ কয়েকজন আলোচিত সুরকার–সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন আসিফ। পরিস্থিতি অনুকূলে থাকলে শওকত আলী ইমন, ইথুন বাবু, মুশফিক লিটু, তরুণ মুন্সী, ইমরান, কিশোর দাশ, শেখ রেজোয়ান–সহ আরও অনেকের সুর–সংগীতে নতুন গান আসবে আসিফের।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে