১১ বছর পর জুলফিকার রাসেলের লেখা গানের সুর করলেন বাপ্পা মজুমদার। গানটি গেয়েছেন টিনা রাসেল। ১২ আগস্ট রাতে বাপ্পার বনানীর স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। গানের প্রথম লাইন ‘কিছু নেই যার তুমি ছাড়া...।’
সম্প্রতি বাপ্পা মজুমদার তাঁর পছন্দের ৮ শিল্পীকে নিয়ে ৮টি গানের একটি প্রজেক্ট হাতে নিয়েছেন। সেই প্রজেক্টের গান হিসেবেই রেকর্ডিং হলো গানটি। টিনা রাসেল ছাড়াও এই প্রজেক্টের অন্য শিল্পীরা হলেন কণা, আলিফ, রমা, এলিটা, জয়িতা, কোনাল ও তাসফি।
জুলফিকার রাসেলের লেখা বাপ্পা মজুমদারের বেশ কিছু গান জনপ্রিয়
হলেও গত ১১ বছর তাঁরা যৌথ কোনো গান করেননি। এই জুটির একক অনেক গানের পাশাপাশি উল্লেখযোগ্য
কয়েকটি অ্যালবাম হলো ‘একই শহরে’, ‘ইচ্ছে করেই একসাথে’, ‘আবার পথে দেখা হবে’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে