
হেমন্তের সন্ধ্যায় হালকা শীতের ছোঁয়ায় হঠাৎ প্রাণবন্ত হয়ে ওঠে মেলা অঙ্গন। মনোমুগ্ধকর লালনসংগীত পরিবেশনা উপভোগ করতে লালনপ্রেমিরা মেলায় ভিড় করেন। মানিকগঞ্জের ঘিওরে লালন সন্ধ্যায় সুরের মূর্ছনা উপভোগ করলেন হাজারো দর্শক শ্রোতা।
একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে শ্বেত বসনধারী শিল্পীরা গাইছেন— ‘শুনিলে প্রাণ চমকে ওঠে...’, ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/সর্বসাধন সিদ্ধ হয় তার।’ চারদিকে উৎসুক দর্শক-শ্রোতাদের মুহুর্মুহু করতালি।
ঘিওর উপজেলার উপজেলা পরিষদ সংলগ্ন হযরত ইনছান আলী চিশতিয়া দরবার শরিফে ৪৫তম খাজা মাঈনুদ্দীন চিশতিয়া(রাঃ) বাৎসরিক ওরশ মোবারক ও ৫ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার শেষ দিন শনিবার আয়োজিত লালন সন্ধ্যায় এমন দৃশ্যই দেখা গেল।
এতে গান পরিবেশন করেন কুষ্টিয়ার সমির বাউল, সোহানা বাউল, বাউল অঞ্জলী ঘোষ দুর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউলসহ একঝাঁক তরুণ লালন সংগীতশিল্পী।
লালন শাহর একের পর জনপ্রিয় আর হৃদয়স্পর্শী গান উপভোগ করলেন হাজারো ভক্ত-অনুরাগী। সন্ধ্যায় এ গানের আসর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে লালনের গান। মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন শত শত নারী-পুরুষ।
এদিন লালন সন্ধ্যার উদ্বোধন করেন জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে