আরব আমিরাতের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ১৮ বছর বয়সী সুচেতা সতীশ একক কনসার্টে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুবাইয়ে জাতিসংঘের আয়োজনে এক সম্মেলনে ৯ ঘণ্টা ধরে ১৪০টি ভাষায় গান গেয়ে শোনান তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘কনসার্ট ফর ক্লাইমেট’ নামের এই আয়োজনে রেকর্ড গড়ার আগে ২০২১ সালে দুবাইয়েই ৭ ঘণ্টা ২০ মিনিটে ১২০ ভাষায় গান গেয়ে রেকর্ড গড়েছিলেন। এবার নিজের সেই রেকর্ড যেমন ভেঙেছেন, তেমনি ভারতের পুনের গায়িকা মঞ্জুশ্রী ওকের ১২১টি ভাষায় গান গাওয়ার রেকর্ডও টপকে গেছেন।
রেকর্ড গড়ার পর সুচেতা সতীশ জানান, তিনি ১৪৫টি ভাষায় গান গাইতে পারেন। তবে এই সম্মেলেনে যেহেতু ১৪০টি দেশ অংশ নিয়েছে, তাই সেই কটি ভাষাতেই গান গেয়েছেন।
দুবাইয়ের একটি কলেজে ফার্স্ট ইয়ার পড়ুয়া সুচেতা অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘আবহাওয়ার পরিবর্তনের প্রভাব কতটা আর কেমন হবে সেটা নিয়ে সচেতনতা ছড়ানোর জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছিল সিওপি ২৮ এর আগে। তিনি এই ১৪০ গান পুরোটাই করেই গেয়েছেন, আর সব কটি গানের দৈর্ঘ্য অন্তত ৩ মিনিটের ছিল।’
সুচেতা এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, বিভিন্ন ভাষায় গান শেখার তাগিদ তাঁকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করেছে। তাঁর কথায়, ‘কাঁটাতারের সীমানা পেরিয়ে যাক গান, এটাই আমার লক্ষ্য এবং এই বার্তাটাই সিওপি ২৮ দেওয়া হয়েছে। যাতে সবাই মিলে আবহাওয়া পরিবর্তনের যে প্রভাব সেটাকে কমাতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে