মৌলিক গানের পাশাপাশি বেশ কিছু হিন্দি গানের কাভার করেছেন অবন্তী সিঁথি। এবার তিনি নিয়ে এলেন মৌলিক হিন্দি গান। অবন্তী সিঁথির প্রথম হিন্দি গানের শিরোনাম ‘মেহসুস দিল কো’। এতে অবন্তীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আর জয়। তাপসের সঙ্গে যৌথভাবে সুর করেছেন জয়, সংগীতায়োজনও তাঁর। গানের কথাও যৌথভাবে লিখেছেন তাপস ও প্রমোদ সেতি। গানের ভিডিওতে জয়ের সঙ্গে দেখা গেছে অবন্তী সিঁথিকে। গত শুক্রবার আর জয় অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হিন্দি গানটি।
মুম্বাইয়ে গান গাওয়ার পাশাপাশি সুরকার ও সংগীতায়োজক হিসেবে নিয়মিত কাজ করছেন আর জয়। এবারই প্রথম বাংলাদেশের কোনো শিল্পীর সঙ্গে গান করলেন তিনি। অবন্তী সিঁথি জানান, দীপাবলি উৎসবটি আরও বর্ণিল করে তুলতে ভিন্ন স্বাদের এই আয়োজন। এ দেশে অনেক হিন্দি গানের অনুরাগী আছেন, তাঁদের পাশাপাশি অন্যদেরও গানটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন এই শিল্পী।
অবন্তী সিঁথি বলেন, ‘আগে অনেক হিন্দি গান কাভার করেছি, এবার প্রথম একটি মৌলিক হিন্দি গান করলাম। এত সুন্দর একটি গানের অংশ হতে পেরে ভালো লাগছে। গানটির কথা ও সুর মনে দাগ কাটার মতো। যাঁরা আমার গান শোনেন, এটিও তাঁদের ভালো লাগবে বলে আশা করছি।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে