দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস দিয়ে পরিচিতি পান জে-হোপ। বর্তমানে ব্যান্ডটির বেশির ভাগ সদস্য সামরিক প্রশিক্ষণে থাকায় আপাতত বন্ধ আছে বিটিএসের কার্যক্রম। জে-হোপও ১৮ মাসের প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন গত বছরের অক্টোবরে। সেই থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন এই র্যাপার। মাত্র কয়েকটি ফ্যান ইভেন্টকে ঘিরে ছিল তাঁর উপস্থিতি। বিটিএসের বাইরে আগেও নিজের একক গান প্রকাশ করেছেন জে-হোপ। একক ক্যারিয়ার সমৃদ্ধ করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন তিনি।
বিটিএসের সব সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরবেন এ বছরের শেষ নাগাদ। তাই এই সময়ে নিজের একক ক্যারিয়ারে মন দিয়েছেন জে-হোপ। শুরু করছেন নিজের প্রথম একক ওয়ার্ল্ড ট্যুর। ‘হোপ অন দ্য স্টেজ’ নামের সফরটি শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ১ জুন। সফরে এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে গান শোনাবেন তিনি।
নিজের জন্মশহর সিউলে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ—৩ দিনের কনসার্ট দিয়ে সংগীতসফরটি শুরু করবেন জে-হোপ। এরপর ১৫টি শহরে ৩১টি কনসার্ট করবেন তিনি। তালিকায় রয়েছে সিঙ্গাপুর, ব্রুকলিন, শিকাগো, মেক্সিকো সিটি, ফিলিপাইনের ম্যানিলা, জাপানের সাইতামা ও ওসাকা, ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের ম্যাকাও, তাইওয়ানের তাইপে, থাইল্যান্ডের ব্যাংকক ইত্যাদি।
ভক্তরা আশা করছেন, এ সফরে বিটিএস ও নিজের জনপ্রিয় গান ছাড়াও কিছু নতুন গান গাইবেন জে-হোপ। থাকতে পারে ‘চিকেন নুডলস স্যুপ’, ‘অন দ্য স্ট্রিট’ অথবা ‘রাশ আওয়ার’-এর মতো শ্রোতানন্দিত গান। সারা বিশ্বের শ্রোতাদের মন কাড়তে সাউন্ড ও স্টাইলেও পরিবর্তন আসতে পারে।
সব সদস্যকে নিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করতে এ বছরটা লেগে যাবে। সে পর্যন্ত বিটিএস ভক্তদের অনুপ্রাণিত করতে জে-হোপের এ সফর খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে শিল্পীর ম্যানেজমেন্ট এজেন্সি বিগ হিট মিউজিক।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে