
অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের ২৯ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন তাঁরা। এর কয়েক ঘণ্টা পর এ আর রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। আর এতেই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। নেটিজেনরা আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। তাঁদের ধারণা, মোহিনীর কারণেই নাকি ঘর ভেঙেছে এ আর রহমানের।
এ নিয়ে মুখ খুলেছেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য। উভয় পক্ষই চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, তবে তা আর হয়নি। সায়রা অপারগ।
ইতিমধ্যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ভরণপোষণ বা খোরপোশ পাবেন সায়রা। সে কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। আইনজীবী এ-ও বলেন, তাঁদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই।
১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাঁদের।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে