
১৯৮৫ সালে যাত্রা শুরু করে ব্যান্ড রেনেসাঁ। এ বছর দলটি উদ্যাপন করবে পথচলার ৪০ বছর। এ উপলক্ষে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছে রেনেসাঁ। প্রথম গান মুক্তি পাচ্ছে রোজার ঈদ উপলক্ষে। ‘দিনের শেষে সবাই একা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে। এই গানের মধ্য দিয়ে দুই বছর পর প্রকাশ পাচ্ছে রেনেসাঁর নতুন গান।
শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দিনের শেষে সবাই একা গানটি সুর করেছেন পিলু খান। নতুন গান প্রসঙ্গে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে জীবনের কথা বলেছি, মানুষের কথা বলেছি। আসলে দিনের শেষে মানুষ একা।’
পিলু খান বলেন, ‘প্রায় দুই বছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। এক সময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। চেষ্টা করেছি সময়ের সঙ্গে পথ চলতে।’
রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে দিনের শেষে সবাই একা গানের লিরিক ভিডিও। এছাড়া শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে