
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে হতাশা প্রকাশ করে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এই কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কোনো লিংকে যেন কেউ ক্লিক না করেন, সেই অনুরোধও করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত ১৩ ফেব্রুয়ারি হ্যাক হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট। এই কণ্ঠশিল্পী জানিয়েছেন, সেদিন থেকে তাঁর প্রোফাইলে তিনি ঢুকতে পারছেন না, এমনকি অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছেন না।
গত শনিবার শ্রেয়া ঘোষাল হতাশার স্বরে বলেন, ‘শ্রোতা বন্ধুরা আমার এক্স হ্যান্ডেল (টুইটার) গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড রয়েছে। এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমতো সমস্ত চেষ্টা করেছি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট কয়েকটা উত্তর পাওয়া ছাড়া আর কোনো সাড়া পাইনি। এমনকি আমার অ্যাকাউন্টটা ডিলিটও করতে পারছি না। কারণ লগ ইন-ই তো হচ্ছে না।’
এরপরই ভক্তদের সতর্ক করে শ্রেয়ার বলেন, ‘দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে এড়িয়ে যাবেন। কিংবা কোনো লিংক গেলে, সেটাতে ক্লিক করবেন না। ওগুলো সব স্প্যাম। অ্যাকাউন্ট ঠিক হলে আমি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় জানিয়ে দেব।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে