বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে নতুন করে সুর করে সমালোচনার মুখে পড়েছেন অস্কার বিজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। গানের বিকৃতির অভিযোগে এবার মুখ খুলেছে কাজী পরিবার, তাদের পক্ষ থেকেও করা হয়েছে সমালোচনা।
নজরুলের নাতি অনির্বাণ কাজী প্রতিবাদ করে জানিয়েছেন, ‘যে সৎ বিশ্বাসে গান ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল, তার মর্যাদা রাখা হয়নি।’ প্রতিবাদে অনির্বাণ এখন চাইছেন, গানের ক্রেডিট থেকে তাঁর পরিবারের নাম মুছে ফেলা হোক।
অনির্বাণ বলেন, ‘আমরা বুঝতে পারিনি যে এ আর রহমানের মতো একজন শিল্পী এতটা অসংবেদনশীল হতে পারেন এবং এভাবে গানটিকে হত্যা করতে পারেন! প্রতিবাদ হিসাবে আমি চলচ্চিত্রের ক্রেডিট লাইনে ‘‘বিশেষ ধন্যবাদ’’-এ আমাদের পরিবারের নাম চাই না।’
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের কাছে তিনি আরও জানিয়েছেন, ‘মা গানটা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন সুর এবং কথা না বদলে রিক্রিয়েট করার জন্য। কিন্তু, সেই সময় ওদের পক্ষ বলা হয়েছিল, গানটা ওরা নিজেদের মতো করে ব্যবহার করতে চায়। মা ওদের বলেছিল, গানটা তৈরি হয়ে গেলে একবার শোনাতেও। ২০২১ সালে মা অনুমতি দেন। কিন্তু ওরা কিছুই শোনাননি। এরপর মা-ও মারা যান।’
ক্ষোভ উগরে দিয়ে এরপর অনির্বাণ বলেন, ‘এ আর রহমানকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই জানাতে চাই, তাঁকে কে অধিকার দিল গানটি বিকৃত করার? স্বত্ব দেওয়ার সময় তো সুর বদলের কথা বলা হয়নি। কী রকম একটা করে দিয়েছে গানটাকে! একটা গ্রামীণ সংগীতের মতো, ভাটিয়ালির মতো করে দিয়েছে। অনেক সস্তা করে দিয়েছে।’
উল্লেখ্য, পরিচালক রাজাকৃষ্ণ মেননের সিনেমা ‘পিপ্পা’য় ব্যবহার করা হয়েছে নজরুলের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি। সিনেমাটির গল্প ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্তর্বর্তী সময়ে ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ নিয়ে। ৪৫তম অশ্বারোহী ট্যাংক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতাকে ঘিরে এগিয়েছে গল্প, যিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তাঁর ভাইয়ের সঙ্গে পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন। এতে অভিনয় করেছেনইশান খাট্টার, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে