ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগমের বাড়ি থেকে ৭২ লাখ রুপি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে রেহান নামের অভিযুক্ত ব্যক্তি সনু নিগমের বাবার সাবেক গাড়িচালক।
গত বুধবার সনু নিগমের বাড়ি থেকে টাকা চুরির অভিযোগ পেয়েছিল মুম্বাই পুলিশ। এরপর তদন্ত করে রেহানের সন্ধান মেলে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এখন পর্যন্ত ৭০ লাখ ৭০ হাজার রুপি উদ্ধার করতে পেরেছে পুলিশ।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখেই চোরকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে সনু নিগমের বাসার ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। বাকি ২ লাখ রুপিও উদ্ধার করার চেষ্টায় আছে পুলিশ। রেহানের সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সনু নিগমের ছোট বোন নিকিতা যখনই বোঝেন চুরি হয়েছে, দ্রুত থানায় অভিযোগ জানান। তিনি জানান, রেহানের কাছে বাড়ির নকল চাবি ছিল, তা দিয়েই দরজার লক খুলে ঘরে ঢুকে পড়ে সে। এরপর বেডরুমের ডিজিটাল লকার থেকে ৭২ লাখ রুপি চুরি করে।
কাজ পছন্দ না হওয়ায় আট মাসের মাথায় গাড়িচালকের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল রেহানকে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় রেহান টাকা চুরির কথা স্বীকার করেছেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে