র্যাপ গায়িকা নিকি মিনাজের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর সাবেক ম্যানেজার। ব্র্যান্ডন গ্যারেট নামের ওই ট্যুর ম্যানেজারের অভিযোগ, নিকি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ইচ্ছাকৃতভাবে মানসিক নির্যাতন করেছেন। এই অভিযোগে লস অ্যাঞ্জেলেসের আদালতে নিকির বিরুদ্ধে ৩ জানুয়ারি মামলাটি করা হয়েছে।
সংবাদমাধ্যম টিএমজেড ও ভ্যারাইটি জানিয়েছে, নিকি মিনাজ ও ব্র্যান্ডন গ্যারেটের মধ্যে ঘটনাটি ঘটে গত বছরের ২১ এপ্রিল। যুক্তরাষ্ট্রের ডেট্রোয়েটে লিটল সিজারস অ্যারেনায় সেদিন নিকির কনসার্ট ছিল। ব্যাকস্টেজে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্র্যান্ডনকে থাপ্পড় মারেন নিকি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, কনসার্ট চলাকালীন ব্র্যান্ডন গ্যারেটকে নিকির ড্রেসিং রুমে ডেকে পাঠান গায়িকার নিরাপত্তাপ্রধান ল্যারি। সেখানে তখন নিকির আটজন স্টাফ উপস্থিত ছিলেন। স্টাফদের কাজকর্ম নিয়ে হতাশ ছিলেন গায়িকা। তাঁদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ব্র্যান্ডনকে একহাত নেন নিকি।
ব্র্যান্ডনকে প্রচণ্ড গালিগালাজ করেন। ডান গালে সজোরে থাপ্পড় মারেন। তাতে পড়ে যান ব্র্যান্ডন। এরপর নিকি তাঁর হাত মুচড়ে দেন। এমনকি নিকির স্বামী কেনেথ পেটির ভয় দেখিয়ে তাঁকে হত্যার হুমকিও দেন।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব্র্যান্ডন। ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে বসে কেঁদেছেন। একপর্যায়ে মেসেজ করে তাঁকে জানানো হয়, পরবর্তী শো থেকে তাঁকে আর দরকার নেই। এ ঘটনায় নিকির ক্ষমাপ্রার্থনা, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন ব্র্যান্ডন।
তবে ব্র্যান্ডন গ্যারেটের এই অভিযোগ অস্বীকার করেছেন নিকি মিনাজের আইনজীবী জুড বার্স্টেইন। তিনি জানান, বিশ্বজুড়ে নিকি তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত। তাঁকে হেয় করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে। যে সময়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে, সেটা পিঙ্ক ফ্রাইডে-টু সংগীতসফরের সময়ের। নিকির ক্যারিয়ারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। টিএমজেডকে তিনি বলেন, ‘এই মামলায় উল্লেখ করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের বিশ্বাস, এ মামলার রায় নিকির পক্ষেই যাবে।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে