বাংলা রক গান করার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে সব সময় জেমসের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন পশ্চিমবঙ্গের রক গায়ক রূপম ইসলাম। জেমসের সঙ্গে রূপমের ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো। অনেক বছর পর তাঁদের দেখা হলো গানের মঞ্চে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গত ৩ মার্চ ‘দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছিল। তাতে পারফর্ম করে জেমসের ব্যান্ড নগরবাউল ও রূপমের ব্যান্ড ফসিলস। এই কনসার্টের মাধ্যমে চার বছর পর কলকাতায় গাইলেন জেমস।
ব্যাকস্টেজে জেমসের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রূপম লিখেছেন, ‘গতকালের সন্ধ্যে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়।’
‘পুজোওয়ালাদের গান পুজোয়, দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামের কনসার্টটির আয়োজন করে ফোরাম ফর দুর্গোৎসব। একই মঞ্চে দুই বাংলার দুই তারকার সুরের বন্ধনের সাক্ষীও হলো কলকাতাবাসী। তাই তো আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছিলেন ‘দুই বাংলার মেলবন্ধন’।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মঞ্চে গান গাওয়ার কথা ছিল বাংলাদেশের নগরবাউল জেমস ও কলকাতার ব্যান্ড ফসিল্সের। অনিবার্য কারণবশত কনসার্টটি পিছিয়ে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কিন্তু লন্ডনে কনসার্ট থাকায় ওই তারিখে মঞ্চে পাওয়া যায়নি জেমসকে। এবার এক মঞ্চে পাওয়া যায় নগরবাউল জেমস ও ফসিল্সকে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে