সংগীতশিল্পী রশিদ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৫০ লাখ টাকা না পেলে রশিদ খানকে খুন করা হবে এমন হুমকি দেওয়া হয়। বাড়ির বাইরে নাকি বসানো আছে স্নাইপার রাইফেল, তেমন হুমকিও দেওয়া হয়। ঘটনাটি ঘটিয়েছে তাঁরই দুই কর্মচারী অবিনাশ ও দীপক। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। শোনা যাচ্ছে, অবিনাশ নাকি রশিদ খানের গাড়ির চালক। দীপক নাকি তাঁরই অফিসের কর্মচারী।
রশিদ খান ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘‘দীপক নামের যে ছেলেটি ধরা পড়েছে, সে মাত্র সাত দিন আমাদের এখানে কাজ করেছে। তবে ও-ই যে কাজটা করেছে, সেটা আমাদের সন্দেহ হয়েছিল। ও পয়সাকে ‘পাসা’ লেখে। হোয়াটসঅ্যাপে বারবার ‘পাসা’ লিখছিল। সেখান থেকেই আমরা ধরতে পারি কাজটা ও-ই করেছে। আসলে আমার বড় মেয়ে সুয়ার প্রথমে খটকা লাগে। তারপর পুলিশকে ক্লু দেয়। সেই ক্লু পেয়েই পুলিশ দীপককে ধরে।”
রশিদ বলেন, ‘আমাদের বিশ্বাস, টাকার জন্য দীপক ও ড্রাইভার কাজটি করেছে। আমরা ভাবতেই পারছি না এরকমটা হতে পারে। আসলে এসব ঘটনা মুম্বাই ইন্ডাস্ট্রিতে বেশি ঘটে। কলকাতায়ও যে এরকমটা হতে পারে আমাদের ভাবনার অতীত ছিল।”
ধ্রুপদী সংগীতশিল্পী হিসেবেই বিখ্যাত ওস্তাদ রশিদ খান। ধ্রুপদী সংগীত ছাড়াও বাংলা থেকে হিন্দি, বহু সিনেমায়ও শোনা গেছে রশিদ খানের গান। ‘মাই নেম ইজ খান’ থেকে ‘যাব উই মেট’—বহু সিনেমায় গেয়েছেন তিনি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে