নিজের সংগীত পরিচালনায় গত বছর নতুন মিউজিক সেশন শুরু করেন সংগীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিন। নাম দিয়েছেন ‘লিভিং রুম সেশন’। প্রথম সিজনে ছিল ৮ শিল্পীর ৯টি গান। শুরু হচ্ছে লিভিং রুম সেশনের দ্বিতীয় সিজন। এবার আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে সংগীতের এ প্ল্যাটফর্ম। ১৫ দেশের মিউজিশিয়ানদের সঙ্গে গাইবেন বাংলাদেশ ও স্পেনসহ ৪ দেশের শিল্পী। লিভিং রুম সেশনের নতুন যাত্রায় পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট। আগামী তিনটি সিজনের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি।
গত শনিবার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে লিভিং রুম সেশনের নতুন সিজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে লন্ডনের রেস্তোরাঁ দ্য আইভি টাওয়ার ব্রিজে। এ সময় উপস্থিত ছিলেন পাভেল আরিন, সংগীতশিল্পী ও ড্রামার ইমতিয়াজ আলী এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাহাত আমিন ও নির্বাহী পরিচালক শাহ ফরহাদ।
মুঠোফোনে লন্ডন থেকে পাভেল বলেন, ‘দেশের সীমানা পেরিয়ে গানের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করল লিভিং রুম সেশন। রেকর্ডিং শুরু হলেই শিল্পীদের নাম প্রকাশ করব। নতুন সিজনে থাকবেন এশিয়া ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানরা। ইতিমধ্যে চার দেশের শিল্পীদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে, কারো কারো সঙ্গে চুক্তিও হয়ে গেছে। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারব।’
এবারের সিজনে থাকবে ১২টি গান। আগামী ঈদুল আজহায় এই সিজনের প্রথম গান প্রকাশ হবে বলে জানান পাভেল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে