আমেরিকান গায়িকা টেলর সুইফট ‘ফেয়ারলেস’ অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৮ সালে। এক যুগ আগের সেই অ্যালবামের জনপ্রিয় দুটি গান ‘লাভ স্টোরি’ ও ‘ইউ বিলং উইথ মি’। এ অ্যালবাম দিয়েই সারাবিশ্বে পরিচিতি পান সুইফট।
সম্প্রতি ‘ফেয়ারলেস’ এর সবগুলো গান নতুনভাবে রেকর্ড করেছেন ৩১ বছর বয়সি এ গায়িকা। পুরনো গানের এই নতুন রেকর্ডকে বলা হচ্ছে ‘টেলর ভার্সন’। শ্রোতারা দারুণ পছন্দ করেছেন ভার্সনটি।
‘ফেরারলেস’ এর তুমুল সাফল্যের পর আরও এক অ্যালবামের রিমেক নিয়ে ফিরছেন টেলর সুইফট। ২০১২ সালের অক্টোবরে প্রকাশ হওয়া ওই অ্যালবামের নাম ‘রেড’।
‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ এই বিখ্যাত গানটি ‘রেড’ অ্যালবামের। সম্প্রতি টেলর জানিয়েছেন, ‘রেড’ এর নতুন ভার্সনটি আসবে আগামী ১৯ নভেম্বর।
নতুন অ্যালবামে পুরনো গানগুলো তো থাকবেই। বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে কিছু অপ্রকাশিত গানও। যেগুলোর মধ্যে একটি গানের ডিউরেশন দশ মিনিট! শনিবার ইনস্টাগ্রামে নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন পপগায়িকা।
এর আগে গত মাসে যুক্তরাজ্যের অফিশিয়াল অ্যালবামস চার্টে তাঁর নতুন ‘ফেয়ারলেস’ জায়গা করে নিয়েছিল সর্বোচ্চ অবস্থানে।
এ সুখবরের হাত ধরে এসেছিল আরেকটি বড় অর্জন। ইউকে অফিশিয়াল অ্যালবাম চার্টে আগে সেরা অবস্থানে ছিল ইংল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য বিটলস’।
গত ৫৪ বছর ধরে ওই অবস্থান নিতে পারেনি কেউ। এতদিন পরে অর্ধ শতকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছিল, প্রকাশের ২৫৯ দিনের মধ্যে টেলরের তিনটি অ্যালবাম ‘ফেয়ারলেস’, ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ টপচার্টে পরপর শীর্ষ স্থান দখল করেছে।
এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ৫৪ বছর আগে। ‘দ্য বিটলস’ ব্যান্ডের তিনটি অ্যালবামও পরপর শীর্ষ স্থানে পৌঁছেছিল। কিন্তু ওই রেকর্ড করতে ব্যান্ডটির সময় লেগেছিল ৩৬৪ দিন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে