
বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্টের সঙ্গে গাইলেন বাংলাদেশের সিঁথি সাহা। এই প্রথম কোনো বাংলা গানে কণ্ঠ দিলেন সেলিম। বিষয়টি নিশ্চিত করে সিঁথি সাহা ফেসবুকে লেখেন, ‘এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান “বৃষ্টি বিলাস”। আমার সঙ্গে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।’ সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। সিঁথি সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বৃষ্টি বিলাস।
এ বিষয়ে গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে বৃষ্টি বিলাস গানটি তৈরি করেছিলেন। তখনই তাঁর মনে হয়েছিল, এটি দ্বৈতকণ্ঠের গান হতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন সিঁথি। গানটি শুনে পছন্দ করেন সেলিম। সিঁথির সঙ্গে গানটি গাওয়ার প্রস্তাবেও সম্মতি জানান।
নিজের অনুভূতি জানিয়ে সিঁথি বলেন, ‘এটি আমার জন্য অন্যরকম ভালো লাগার যে সেলিম মার্চেন্টের মতো নন্দিত সংগীতজ্ঞকে দ্বৈত গানের শিল্পী হিসেবে পেয়েছি। সেলিমের কণ্ঠ ও গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটুকু বলতে পারি, সেলিমকে সহশিল্পী হিসেবে পাওয়ায় গানটি নতুন এক মাত্রা পেয়েছে। রোমান্টিক ঘরানার গানটি ভালোবাসা দিবস উপলক্ষে শিগগির আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’
জানা গেছে, সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়ার পরিকল্পনাও করছেন সিঁথি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে