বলিউডে অভিষেক হয়েছে বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের। বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।
এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।’
গত কয়েক দিন ধরেই মুম্বাইয়ে অবস্থান করছেন আসিফ। ইতিমধ্যে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে হয়েছে তাঁর গানের রেকর্ড। এ ছাড়া বিখ্যাত যশরাজ স্টুডিওতেও ভয়েস দিয়েছেন তিনি।
পোস্টের বিষয়ে আসিফ বিস্তারিত কিছু না জানালেও, তিনি আগেই জানিয়েছিলেন ভারতের অনুরাধা পাড়োয়াল ও শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গান করছেন তিনি। ইতিমধ্যে দুই শিল্পী তাঁদের ভয়েস দিয়েছেন। তবে ভিসা জটিলতার কারণে কণ্ঠ দিতে পারেননি আসিফ। জানিয়েছিলেন দ্রুত মুম্বাই গিয়ে ভয়েস দেবেন।
অবশেষে গত রোববার এ আর রহমানের স্টুডিওতে রেকর্ডিংয়ে অংশ নেন আসিফ। এ বিষয়ে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে জানিয়েছিলেন, সেখানে দুটি গানের ভয়েস দিয়েছেন তিনি। একটি গান অনুরাধা পাড়োয়াল সঙ্গে ডুয়েট। গানের শিরোনাম ‘চিরদিনের সঙ্গিনী’, অন্যটি ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের একটি সলো গান।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে